× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডিজিটাল যুগে গণতন্ত্র চর্চার সঙ্গে ভুল তথ্য ও ঘৃণামূলক বক্তব্যের বিস্তার বাড়ছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ২২:০৬ পিএম

‘ডিজিটাল যুগে গণতন্ত্র চর্চার সঙ্গে ভুল তথ্য ও ঘৃণামূলক বক্তব্যের বিস্তার বাড়ছে’

তথ্য-পরীক্ষাসহ দায়িত্বশীল এবং নৈতিক কন্টেন্ট তৈরি নিশ্চিত করতে সাংবাদিক, কন্টেন্ট নির্মাতা এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জন্য প্রশিক্ষণ এবং সক্ষমতা-নির্মাণ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। ভুল তথ্যের বিস্তার রোধে এবং দায়িত্বশীল ডিজিটাল আচরণের প্রচারে গণমাধ্যম ও তথ্য স্বাক্ষরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি প্যারাডক্সের মুখোমুখি। ডিজিটাল যুগে গণতন্ত্র চর্চা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য যেমন বিকাশ লাভ করেছে; তেমনই ভুল তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য, বিশেষ করে সংঘাতময় বিষয়গুলো আরও দ্রুত বিস্তৃতি লাভ করছে। ২১ শতকে এই চ্যালেঞ্জ মোকাবেলায় গণমাধ্যম ও তথ্য স্বাক্ষরতার কোনো বিকল্প নেই।

শনিবার (৪ নভেম্বর) ‘মিডিয়া এন্ড লিটারেসি ইন ডিজিটাল স্পেস: এ গ্লোবাল কালেকটিভ এজেন্ডা’ শীর্ষক সেমিনারে বক্তরা এসব কথা বলেন।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগ এবং ইউনেস্কো ঢাকা অফিস যৌথভাবে এই বছরের গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ গত ২৬ অক্টোবর থেকে উদযাপন করে। শনিবার সমাপনী সেমিনার অনুষ্ঠিত হয়।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মুহাম্মদ জিয়াউল হক মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিকাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) ডিরেক্টর জেনারেল মীর জহুরুল ইসলাম।

এছাড়া ইউএনডিপির প্রজেক্ট ম্যানেজার রবার্ট স্টোলম্যান, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব লিবারেল আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সের ডিন ড. ফারজানা আখতার এবং ইউনেস্কো ঢাকা অফিসের চিফ অব এডুকেশন হুহুয়া ফ্যান সম্মানিত অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

মীর জহুরুল ইসলাম দেশকে প্রযুক্তিগতভাবে উন্নত এবং টেকসই সমাজ গঠনের জন্য ‘গণমাধ্যম এবং তথ্য স্বাক্ষরতা’ এবং বাংলাদেশ সরকারের ‘স্মার্ট বাংলাদেশ ভিশন ২০৪১’-এর মধ্যে অভিন্নতার বিষয়ে আলোকপাত করে এ নিয়ে সকলকে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন অফিসার নূরে জান্নাত প্রমা বলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মতো আরও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়ে ইউনেস্কো ঢাকা শহরকে ‘এমআইএল সিটি’তে রুপান্তর করার প্রচেষ্টা করবে। যা ‘গণমাধ্যম ও তথ্য স্বাক্ষরতা’ বিষয়ে কাজ করার ক্ষেত্রকে আরও বিস্তৃত করবে। 

ড. মুহাম্মদ জিয়াউল হক মামুন সপ্তাহব্যাপী এই উদযাপনে ছাত্র-শিক্ষকসহ সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে সমাপনি বক্তব্য রাখেন।

গ্লোবাল মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি সপ্তাহ-২০২৩-এর আহ্বায়ক ড. দিলারা বেগম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনেস্কো ঢাকা অফিসকে অনুষ্ঠানটি আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

সপ্তাহব্যাপী আয়োজনের মধ্যে ছিল বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এবং অনলাইন প্ল্যাটফর্মে ‘গণমাধ্যম এবং তথ্য স্বাক্ষরতা বাড়ানোর জন্য প্রচারণা, কর্মশালা ও সেমিনার। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগ ২০১৭ সাল থেকে এই বৈশ্বিক কর্মসূচিটি নিরবচ্ছিন্নভাবে উদযাপন করে আসছে।

সমাপনি সেমিনারটি সঞ্চালনা করেন ইনফরমেশন স্টাডিজ বিভাগের সিনিয়র লেকচারার আবদুর রহমান সুমন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা