× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫০ বছরে ইডেন কলেজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ২০:১৭ পিএম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ২০:৪১ পিএম

১৫০ বছরে ইডেন কলেজ

নানা আয়োজন আর প্রাক্তন শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আনন্দমুখর পরিবেশে হয়ে গেল ইডেন মহিলা কলেজের ১৫০ বছর পূর্তির অনুষ্ঠান। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। পরে অতিথিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘এই কলেজের যে ইতিহাস, ১৮৭৩ সাল থেকে শুরু করে সর্বশেষ এই ১৮ একর জায়গার মধ্যে এসে আজকে ইডেন মহিলা কলেজ নামে পরিচিতি পেয়েছে, দেড়শ বছর এরই মধ্যে এই কলেজ পেরিয়ে গেছে এবং এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই এই অঞ্চলের নারীরা উচ্চশিক্ষা গ্রহণ করেছেন।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এই প্রতিষ্ঠানের উজ্জ্বলতম প্রাক্তন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকালে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে মোবাইল ফোনে শুভেচ্ছা জানিয়েছন। এই প্রতিষ্ঠান থেকেই পাস করেছেন লীলা নাগ, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো নারীরা, যাদের দেখে অনুপ্রাণিত হন এ দেশের নারীরা। কিংবদন্তি সংগীতশিল্পী সানজিদা খাতুনসহ অনেকে।’

তিনি আরও বলেন, ‘নারী শিক্ষায়, নারীর ক্ষমতায়নে, নারীদের অগ্রযাত্রায় আজকে বাংলাদেশ যে জায়গায় আছে, সেজন্য এই প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। আমরা আমাদের শিক্ষাকে সর্বস্তরেই বিশ্বমানে উন্নীত করতে চাই। আমরা শেখ হাসিনার হাতেই যুগোপযোগী একটি শিক্ষানীতি পেয়েছি। সেটাকে আরও যুগোপযোগী করার জন্য পরিকল্পনা করছি।’

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমরা একটি জাতীয় শিক্ষাক্রম প্রণয়ন করেছি, ২১ শতকের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে আমাদের সন্তানদের গড়ে তোলার জন্য। তারা যেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হতে পারে।’ নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে জানিয়ে তিনি বলেন, ‘নোট গাইড ও কোচিং ব্যবসায়ীরা তা করছে। তাদের ব্যবসা নষ্ট হওয়ার ভয়ে। অন্যদিকে নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল অপপ্রচারে ইন্ধন জোগাচ্ছে। সবাইকে বলব, গুজবে কান দেবেন না। সত্য জেনে নেবেন। আমরাও যোগাযোগমাধ্যমে সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি।  নতুন শিক্ষাক্রম আমাদের এগিয়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে। সেই পথে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের কথায় কান দেবেন না।’ ইডেন মহিলা কলজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাসহ অনেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা