× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মাকসুদ কামাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ১৪:৪১ পিএম

ঢাবির ২৯তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দায়িত্ব গ্রহণ করেছেন। প্রবা ফটো

ঢাবির ২৯তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দায়িত্ব গ্রহণ করেছেন। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল দায়িত্ব গ্রহণ করেছেন। শনিবার (৪ নভেম্বর) সকাল ৯টার দিকে উপাচার্য কার্যালয়ে সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের হাত থেকে দায়িত্বভার গ্রহণ করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

দায়িত্ব বুঝে নেওয়ার পর নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষকদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পরে শিক্ষক ও বিশিষ্টজনদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন নতুন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। 

বক্তব্যের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মাকুসদ কামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপাচার্য মনোনীত করার জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এদেশের মানুষ এই বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে থাকে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি থেকে শুরু করে জ্ঞান সৃজন ও সেই জ্ঞান ব্যবহার সবকিছুতেই বিশ্ববিদ্যালয়ের অবদান রয়েছে। গত ১০০ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি জাতি গঠনের জন্য যে কাজ করে আসছে সেগুলোকে আমরা প্রাতিষ্ঠানিকতা দিতে পেরেছি। আবার কোথাও কোথাও প্রাতিষ্ঠানিকতা দেওয়ার ক্ষেত্রে গ্যাপও রয়েছে। 

তিনি আরও বলেন, আমরা আমাদের গ্যাপগুলো অতিক্রম করার জন্য একটা দল হয়ে কাজ করব। আমরা দেখেছি, উদ্ভাবনের ক্ষেত্রে এশিয়ার মধ্যে এই বিশ্ববিদ্যালয় অনেক পেছনে। টাইমস হায়ার এডুকেশনের তাদের মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন করেছে। আমাদের অনেক রিসার্চের কাজ হয় কিন্তু মানসম্পন্ন হয় না। তাই গবেষণা সংখ্যা নয়, গবেষণার মান কেমন এবং সমাজে তার কার্যকারিতা কেমন সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় হিসেবে এই দায়িত্ব আমাদের সকলের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা