× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২ ১৪:২৭ পিএম

আপডেট : ১৮ অক্টোবর ২০২২ ১৫:০২ পিএম

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন প্রক্রিয়া শুরু

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে আবেদন প্রক্রিয়া ১৭ অক্টোবর দুপুর ১২টায় শুরু হয়েছে, আবেদন করা যাবে ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। তবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তির ওয়েবসাইটের gstadmission.ac.bd মাধ্যমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে Apply to Individual University  লিঙ্কের মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর লিঙ্ক পাওয়া যাবে। সেখানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।

কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে GST Application ID ও GST Password ব্যবহার করতে হবে। GST Application ID/GST Password ভুলে গেলে শুধু GST ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে। আবেদনের কোনো একপর্যায়ে আবেদনকারীর মুঠোফোন নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করা হবে। কোনো কারণে মুঠোফোন নম্বর পরিবর্তন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদনপূর্বক তা পরিবর্তন করা যাবে।

প্রবা/জিকে/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা