× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আউটকাম বেসড এডুকেশন সিস্টেমে প্রবেশ করল কুবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩ ২৩:৩২ পিএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৩ ১৯:৩৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রবা ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগের মধ্যে ৮টি বিভাগকে এক বছরের জন্য আউটকাম বেসড এডুকেশনের কারিকুলাম অনুমোদন ও স্নাতকোত্তরের নতুন রেগুলেশন অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ৯টি বিভাগ আংশিক কারিকুলাম উপস্থাপন করেছে। তাদের আগামী ডিসেম্বরের মধ্যে পূর্নাঙ্গ কারিকুলাম উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। আর বাকি দুই বিভাগের পূর্বের কারিকুলাম আগামী এক বছরের জন্য বর্ধিত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) একাডেমিক কাউন্সিলে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে সকাল ১১ টা থেকে এই কাউন্সিল শুরু হয়ে শেষ হয় রাত সাড়ে নয়টায়। প্রায় সাড়ে এগারো ঘন্টার একাডেমিক কাউন্সিল শেষে বিষয়টি নিশ্চিত করেছেন একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য ।

এ ছাড়া একাডেমিক কাউন্সিলে স্নাতকোত্তরের ডিগ্রি নেওয়ার ক্ষেত্রে তিনটি পর্যায়ের অনুমোদন দেওয়া হয়েছে। 'টট' নামে একটি পর্যায় রাখা হয়েছে সেখানে এক বছরের মেয়াদী ডিগ্রীতে শিক্ষার্থীরা শুধু থিওরি পড়বে। 'মিক্সড' নামে আরেকটি পর্যায় রাখা হয়েছে সেখানে শিক্ষার্থীরা থিওরি ও গবেষণা দুটোই পাবে। সর্বশেষ 'রিসার্চ' পর্যায়ের ডিগ্রির মেয়াদ হবে দুই বছর। এই দুই বছরে শিক্ষার্থীরা শুধুমাত্র গবেষণার সঙ্গে সম্পৃক্ত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা