বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩ ২৩:০৬ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩ ২৩:১০ পিএম
সভাপতি আবু তালহা আকাশ (বাঁয়ে) সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান সানি। প্রবা ফটো
আবু তালহা আকাশকে সভাপতি এবং খায়রুজ্জামান খান সানিকে সাধারণ সম্পাদক মনোনীত করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার ও সাধারণ সম্পাদক এসএএইচ ওয়ালিউল্লাহ। বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে। ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’- এই প্রতিপাদ্য সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে সংগঠনটি।