বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩ ০০:১৯ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৩ ১১:৪৭ এএম
প্রতীকী ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ট্রেনে কাটা পড়ে মো. সোহেল
নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে থানার উপপরিদর্শক (সাব-ইন্সপেক্টর) মো. শহিদুল ইসলাম বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে
কাটা পড়ে যুবকের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। পরে ময়মনসিংহ
মেডিকেলে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার প্রায় এক ঘণ্টা আগে যুবকটিকে
রেললাইনে বসে থাকতে দেখা যায়। যখন ট্রেন আসে তখন যুবকটি রেললাইন থেকে উঠে হাঁটতে থাকে।
ট্রেন চলে যাওয়ার পর যুবককে না দেখতে পেয়ে উপস্থিত ব্যক্তিরা রেললাইনের পাশে গেলে
যুবককে পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান।
নিহতের বাবা বলেন, ‘সোহেল সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়। কিছুদিন ধরে তার মানসিক সমস্যা চলছিল। সচরাচর সে মুক্তাগাছার বাইরে যায় না। তবে
এদিকে আসবে তা কল্পনা করতে পারিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়।