× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩ ১৬:২২ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৩ ১৭:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় বর্ষের বিষয়ভিত্তিক ফলসহ চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাসের হার ৬৪ দশমিক ৯৯ শতাংশ।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) আ ফ ম মেজবাহ উদ্দিন সোমবার (৭ আগস্ট) বিকাল পৌনে ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাউবির এসএসসি-২০২৩ ব্যাচের নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা ৩৯ হাজার ৭২৫ জন। প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় ৩৭ হাজার ৭৬৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। চূড়ান্ত পরীক্ষায় ২১ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৪ হাজার ১৯০ জন শিক্ষার্থী পাস করেছে। 

শিক্ষার্থীদের মধ্যে ১৮ জন এ প্লাস, ১ হাজার ৮৫৯ জন এ, ৪ হাজার ২৯৯ জন এ মাইনাস, ৪ হাজার ৭৬১ জন বি, ৩ হাজার ১১৭ জন সি ও ১২৫ জন ডি গ্রেডে পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৮ হাজার ৪৩০ জন ছাত্র ও ৫ হাজার ৭৬০ জন ছাত্রী। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা