× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে মেডিকেল কলেজ ছাত্রাবাসে তল্লাশি, কক্ষ সিলগালা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ২০:৫২ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ২১:১৫ পিএম

চমেকের ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়েছে। প্রবা ফটো

চমেকের ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়েছে। প্রবা ফটো

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাত্রাবাসে তল্লাশি চালিয়েছে পুলিশ। এ সময় ছাত্রাবাসে অবৈধভাবে অবস্থান করা বহিষ্কৃত দুই শিক্ষার্থী এবং একজন শিক্ষানবিশ চিকিৎসককে বের করে দেওয়া হয়। সিলগালা করা হয়েছে তিনটি কক্ষ।

বুধবার (২ আগস্ট) বিকালে নগরীর চকবাজার থানার চট্টেশ্বরী সড়কে মেডিকেলের প্রধান ছাত্রাবাসে কলেজ কর্তৃপক্ষ পুলিশ নিয়ে অভিযান চালায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ছাত্রাবাসে কয়েকজন বহিষ্কৃত ছাত্র ও শিক্ষানবিশ চিকিৎসক অবস্থান করছিল। এর আগেও কয়েকবার তাদের বের করতে তল্লাশি করা হয়েছিল। কিন্তু তখন তাদের পাওয়া যায়নি। আজ আমরা গিয়ে একজন ইন্টার্ন চিকিৎসক পাই। দুজন বহিষ্কৃত ছাত্র আমাদের দেখে দ্রুত চলে যায়। আমরা তাদের মালামাল বের করে তিনটি কক্ষ সিলগালা করে দিয়েছি।’

বহিষ্কৃত দুই শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকের নাম বলেননি অধ্যক্ষ। নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, তিনজনের মধ্যে শিক্ষানবিশ চিকিৎসক হলেন আসেফ বিন তাকী। আর বহিষ্কৃত দুজন হলেন ৫৯তম ব্যাচের শিক্ষার্থী অভিজিৎ দাশ ও রিয়াজুল ইসলাম জয়।

জানতে চাইলে অভিজিৎ দাশ বলেন, ‘আমরা হলে ছিলাম না। মূলত তাকী ইন্টার্ন ডাক্তার হয়েও হলে অবস্থান করছিল। তাকে সতর্ক করে দেওয়া হয়েছিল। এরপরও হল ত্যাগ না করায় শুনেছি ম্যাডাম গিয়ে তার মালপত্র সরিয়ে নিয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা