× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষার্থীর খোঁজে থানায় জিডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০২ আগস্ট ২০২৩ ১৮:৪৬ পিএম

আপডেট : ০২ আগস্ট ২০২৩ ২০:৫১ পিএম

 নিখোঁজ শিক্ষার্থী নুরুল আমিন। প্রবা ফটো

নিখোঁজ শিক্ষার্থী নুরুল আমিন। প্রবা ফটো

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) এক শিক্ষার্থী গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। নুরুল আমিন নামের ওই শিক্ষার্থী মেডিসিন অনুষদের ২৪তম ব্যাচের ছাত্র। মঙ্গলবার (১ আগস্ট) হল থেকে নিরুদ্দেশ হন।

বীর মুক্তিযোদ্ধা এম এ হান্নান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইমরান হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ভোর ছয়টা ২০ মিনিটের দিকে নুরুল আমিন হল থেকে বের হন। আমাদের বিশ্ববিদ্যালয়ে দুটি গেট। সিসিটিভিতে দেখা গেছে নুরুল আমিন মূল গেট ব্যবহার না করে ছোট গেট দিয়ে বের হয়েছেন। এই গেটের বাইরে কোনো সিসিটিভি নেই। এরপর থেকে সে নিখোঁজ। তার ফোন বন্ধ। আমরা এই বিষয়ে খুলশী থানায় একটি জিডি করেছি।’


প্রভোস্ট আরও বলেন, ‘নুরুল আমিনের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তার বড় ভাই সকাল থেকে আমাদের সঙ্গে আছেন। আমরা এর মধ্যে তার কক্ষে তল্লাশি চালিয়েছি। সেখানে কোনো ক্লু পাওয়া যায়নি। তার স্বজনরাও বিভিন্নভাবে সন্ধান চালিয়েছে। তারাও কোন খোঁজ পায়নি। গত কয়েক বছরে ক্যাম্পাসে কারও সঙ্গে তার কোনো ঝামেলা ছিল না। খুব নম্র ভদ্র একটা ছেলে। কোনো ধরনের হতাশা থেকে নিরুদ্দেশ হয়েছে কিনা ভাবছি।’

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‌‌হল থেকে একজন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় সিভাসু কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। তদন্ত চলছে। এখনও বলার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা