× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

সিলেট অফিস

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩ ১৯:৩৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভগের ১১ শিক্ষার্থী স্বর্ণপদক পেয়েছেন। এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এ স্বর্ণপদক দেওয়া হয়। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি মিলিনায়তনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও সনদপত্র তুলে দেন।

গণিত বিভাগের প্রধান অধ্যাপক মাহবুবুর রশিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন-নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক কবির হোসেন, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সায়েদ বদিউজ্জামান ফারুক, এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম প্রমুখ।

স্বর্ণপদক প্রাপ্ত ১১ শিক্ষার্থীর মধ্যে থিসিস ও স্নাতক ক্যাটাগরিতে স্বর্ণপদক পেয়েছেন শিফা বেগম, সাঈদ ইমাম মাহদী ও নাসরিন আক্তার তানিয়া। একটি ক্যাটাগরিতে পেয়েছেন, থিসিসে রিনা পাল, ফাহমিদা আফরোজ, স্নাতকোত্তরে শাহনেওয়াজ ভূঁইয়া, উম্মে তাহেরা, রুমা আক্তার, মোহাম্মদ নোমান ও এবাদুর রহমান এবং স্নাতকে শাহিদুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা