বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ২০:৩৬ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ২০:৪০ পিএম
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাব অব এইসএসটিইউর আয়োজনে ‘প্রজেক্ট এক্সিবিশন ৩.০’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষকরা। দ্য শর্টকাট, টেক ট্রান্সফরমার, স্মার্ট হোম, বিজনেস ম্যাগনেট, ইলেকট্রনিক এলিটসহ প্রায় ৪০টি প্রজেক্ট প্রদর্শন করেন বিভাগটির শিক্ষার্থীরা। প্রতিযোগীদের মধ্যে টিম স্মার্ট হোমের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের প্রজেক্টে পাঁচটি ফিচার রয়েছে।