প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৩ ১১:৪৫ এএম
আপডেট : ২৩ জুন ২০২৩ ১২:২১ পিএম
সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহারের কারণে গুজব ও ভুয়া তথ্য অনায়াসে মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। সচেতনতার অভাবে এগুলো বিশ্বাস করে মানুষ ঠকছে। তাই সঠিক তথ্য জানা এবং তা পরিবেশনে ফ্যাক্ট চেকিং অত্যন্ত জরুরি।
এ বিষয়ে আগামীর সাংবাদিকদের দক্ষ করে তুলতে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-সিসিডি বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হয়ে গেল দিনব্যাপী কর্মশালা। ইন্টারনিউজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার (২২ জুন) অনুষ্ঠিত হয় এ ফ্যাক্ট চেকিং কর্মশালা।
এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী। উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক মাল্টিমিডিয়া এডিটিংয়ের শিক্ষক হামিদা সুলতানা।
বিদ্যায়তনিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে এ প্রশিক্ষণ সাংবাদিকতার শিক্ষার্থীদের গড়ে তুলবে দক্ষ সাংবাদিক হিসেবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের।