বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৩ ১৪:৫৮ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩ ১৫:২৩ পিএম
আটক সোহেল রানা। প্রবা ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আরেক পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দেওয়ার সময় একজন আটক হয়েছেন।
সোমবার (১৯ জুন) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার চতুর্থ শিফট চলাকালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৪০১ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদিপ্ত শাহিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক সোহেল রানা নিজেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র বলে পরিচয় দিয়েছেন। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়। তাকে জিজ্ঞাসাবাদ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।