× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রলীগের সংঘর্ষ

ফেনী পলিটেকনিকের দুই শিক্ষার্থীর ভর্তি বাতিল

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৩ ১৭:৩৫ পিএম

আপডেট : ১৮ মে ২০২৩ ১৮:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জড়িত দুই শিক্ষার্থীর ভর্তি বাতিল করে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। তারা হলেন- আরমান হোসেন ও নোভেল মজুমদার।

বৃহস্পতিবার (১৮ মে) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. রকিব উল্লাহর সই করা প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

পলিটেকনিক সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনার পর আরও তিন শিক্ষার্থী নিজেদের ভর্তি বাতিল করে স্বেচ্ছায় অন্য জায়গায় স্থানান্তর হয়েছেন। এদের মধ্যে পিয়াস আলী সিরাজগঞ্জ পলিটেকনিকে, শাহরিয়ার চৌধুরী নরসিংদী পলিটেকনিক ও রাহাতুল ইসলাম মজুমদার কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে স্থানান্তর হন।

অফিস আদেশে বলা হয়, বোর্ড চেয়ারম্যানের অনুমতিক্রমে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কয়েকজন শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের শান্তি-শৃঙ্খলা, একাডেমিক ও প্রশাসনিক কাজের স্বার্থে জরুরি ভিত্তিতে উল্লেখিত টেকনোলজি, পর্ব ও শিফটে ভর্তির অনুমতি দেওয়া হয়।

গত ১ মার্চ দুপুরে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে ইনস্টিটিউট শাখার সভাপতি মিশুসহ ৯ জন আহত হন। ওই ঘটনায় ২০ মার্চ দ্বিতীয় মেয়াদে গঠিত তদন্ত কমিটি সিসি ক্যামেরা পর্যবেক্ষণ, প্রত্যক্ষদর্শী ও একাধিক শিক্ষার্থীসহ অন্তত ১৫ জনের বক্তব্য নেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ১২ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়। ১২ শিক্ষার্থীর মধ্যে দুই শিক্ষার্থীর ভর্তি বাতিলের সুপারিশ ও অপর ১০ জনকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়।

একই ঘটনায় জেলা ছাত্রলীগ ছয় নেতাকে বহিস্কার করে। তারা হলেন- সহ-সভাপতি আনোয়ারুল আজিম আরাফাত, সহ-সভাপতি নিলয় মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আল মাহমুদ রুতাপ, সাংগঠনিক সম্পাদক তারেক মনোয়ার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার চৌধুরী প্রিয়ম, দপ্তর সম্পাদক দ্বীন মোহাম্মদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা