× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবি থেকে প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ডিগ্রি প্রদানের দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৩ ১৬:৪৭ পিএম

আপডেট : ১৭ মে ২০২৩ ২২:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন ঢাবির রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের অধ্যাপক ড. ফরিদ আহমেদ। 

বুধবার (১৭ মে) দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানের কাছে তিনি এ আবেদন জমা দেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থসমূহ উদ্ধার ও প্রকাশনার জন্য এই ডিগ্রি প্রদানের আবেদন করেন অধ্যাপক ফরিদ আহমেদ।

আবেদনের বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় একটি নিজস্ব রীতিতে চলে। এটি একটি অ্যাকাডেমিক বিষয়। একটি আবেদন পেয়েছি। এটি সুন্দর উপলব্ধি।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা