× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিস্ফোরণে শিক্ষার্থী শাওনের মৃত্যুর ক্ষতিপূরণ দাবি জবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৩ ১৫:৪২ পিএম

আপডেট : ০৯ মে ২০২৩ ১৬:২১ পিএম

বিস্ফোরণে নিহত জবি শিক্ষার্থী মেহেদী হাসান শাওন। প্রবা ফটো

বিস্ফোরণে নিহত জবি শিক্ষার্থী মেহেদী হাসান শাওন। প্রবা ফটো

তিতাসের গ্যাসলাইন বিস্ফোরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যুতে দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। নিহত মেহেদী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

মঙ্গলবার (৯ মে) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবদুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি চিঠিও পাঠানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার ধূপখোলা বাজারে পানির লাইন স্থাপনের সময় গ্যাসলাইন বিস্ফোরণের আগুনে দগ্ধ হন মেহেদী হাসান শাওন। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৬ মে সকালে তার মৃত্যু হয়।

এর আগে পুরান ঢাকার গেন্ডারিয়ার ধূপখোলা বাজারে তিতাসের গ্যাসলাইন মেরামতের সময় বিস্ফোরণে দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান শাওনের মৃত্যু হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৫টা ৫০ মিনিটের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। ঘটনার দিন কাঁচাবাজার করতে গিয়েছিলেন শাওন। বাজার করা শেষে বাসায় ফেরার সময় বিস্ফোরণটি ঘটে। এতে তিনি দগ্ধ হয়েছিলেন। এ ঘটনায় শাওনসহ আরও আটজন দগ্ধ হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা