শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১২:৩০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৫৩ পিএম
ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক বিজনেস স্কুল ও অস্ট্রেলিয়ার সিডনিতে অবস্থিত ম্যাককুয়ারি ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সম্প্রতি ‘ফিউচার অব প্রফেশন অ্যান্ড আর্ট অব লার্নিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে চাকরিক্ষেত্রে ডিজিটাল, লিডারশিপ এবং ইন্টারপারসোনাল স্কিলের মতো দক্ষতাসমূহ অর্জনের প্রস্তুতি এবং সেগুলোর উন্নয়নের লক্ষ্যেই সেমিনারটি আয়োজন করা হয়। সেমিনারে প্রধান বক্তা ছিলেন ম্যাককুয়ারি ইউনিভার্সিটির হেড অব দ্য ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড কর্পোরেট গভর্ন্যান্স প্রফেসর ড. রাহাত মুনির। কর্মক্ষেত্রে সফল হতে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনের উপায় সম্পর্কে বিশদ আলোচনা করেন তিনি। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনারটি শেষ হয়। সেমিনারের এই অংশে অধ্যাপক মুনির শিক্ষার্থীদের ব্যক্তিগত এবং পেশাগত উন্নয়নবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।
এই সেমিনারের আগে ব্র্যাক ইউনিভার্সিটি ও ম্যাককুয়েরি ইউনিভার্সিটির শিক্ষার্থী ও স্টাফদের উন্নয়নে সহযোগিতার বিষয়ে ব্র্যাক বিজনেস স্কুলের ডিন প্রফেসর ড. সাং লি এবং স্কুলের সহযোগী ডিন অধ্যাপক ড. মুজিবুল হকের সঙ্গে আলোচনা করেন অধ্যাপক ড. রাহাত মুনির।
প্রবা/জিকে/ এসআর