× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল নিরাপত্তা আইনকে লাল কার্ড প্রদর্শন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ২০:৫৬ পিএম

রবিবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে ঢাবিতে লাল কার্ড প্রদর্শন করে ছাত্র অধিকার পরিষদ। প্রবা ফটো

রবিবার বিকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে ঢাবিতে লাল কার্ড প্রদর্শন করে ছাত্র অধিকার পরিষদ। প্রবা ফটো

ডিজিটাল নিরাপত্তা আইনকে মতপ্রকাশের স্বাধীনতাবিরোধী ও সংবাদপত্রের স্বাধীনতা হরণকারী আখ্যা দিয়ে আইনটির প্রতি লাল কার্ড প্রদর্শন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদ। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানায়।

রবিবার (৯ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এক সমাবেশে তারা লাল কার্ড প্রদর্শন করে।

জাতিসংঘের সুপারিশ অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইনকে সংশোধন, এই আইনে গ্রেপ্তার হওয়াদের মুক্তি ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানায় ছাত্র সংগঠনটি। 

সমাবেশে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোল্লা বিন ইয়ামিন বলেন, ‘আমরা সাধারণ মানুষ ভাত-মাছের স্বাধীনতা চাই। ক্ষমতাসীনরা চায় চুরি-বাটপারির স্বাধীনতা। আমাদের কথা বলার স্বাধীনতা নেই। সরকারের কাজের প্রতিবাদ করলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। ২০১৮ সালের পর থেকে এ পর্যন্ত ২ হাজার ৮০০ মানুষের নামে এই মামলা দেওয়া হয়েছে। বেশির ভাগ মামলা বিরোধী দল ও সাংবাদিকদের বিরুদ্ধে। গ্রেপ্তারদের জামিনের কোনো সাড়া নাই।’

তিনি বলেন, ‘পাকিস্তানিরা যেভাবে শিক্ষার্থীদের নৃশংস নির্যাতন করত, আজকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে একইভাবে নির্যাতন করা হচ্ছে। ছাত্র নির্যাতনের টর্চার সেল বন্ধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম আলোর বিরুদ্ধে বিবৃতি দেওয়া জাতির জন্য লজ্জাজনক। শিক্ষকদের মনে রাখা উচিৎ, ২৫ মার্চ রাতে পাকিস্তানিদের হামলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি আবু সায়িদ চৌধুরী পদত্যাগ করেছিলেন। শিক্ষকরা জাতির মুকুট। আপনারা বিক্রি হয়ে যাবেন না।’ 

সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিল বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের অধিকার রক্ষা ও সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।’ 

ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, ’’ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সংবিধান স্বীকৃত অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, ’খাবারের দাম বেশি, সেহেরির সময় কান্না চলে আসে।’ সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রথম আলোর, ‘ভাত, মাংসের স্বাধীনতা চাওয়া’ সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। সেটা আমাদের জন্য লজ্জার বিষয়। সময় ক্ষেপণ না করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করুন।’’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী খাদিজাতুল কুবরার মুক্তি চান তিনি।

ঢাবি ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি আখতার হোসেন, তারেক রহমান প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা