শিক্ষাঙ্গন ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১২:০৭ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ১২:২৫ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের এক যুগপূর্তিতে প্রথম লোকপ্রশাসন দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে ‘পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডে-২০২২’ নামক স্মরণিকার মোড়ক উন্মোচন হয়।
লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমানের সম্পাদনায় এবং শিক্ষার্থী মো. আশিকুর রহমান সৈকতের সহযোগী সম্পাদনায় পুস্তিকাটি প্রকাশিত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন লেখা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে স্মরণিকাটিতে।
সম্পাদক আজিজুর রহমান জানান, যারা বাণী ও লেখা দিয়ে আমাদের প্রকাশিত বইটিকে সমৃদ্ধ করেছেন, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অতি অল্প সময়ে স্মরণিকা প্রকাশে এবং লেখাগুলোর পরিমার্জন, পরিশোধন, মুদ্রণ-প্রমাদ দূরীকরণের কাজে সহযোগিতার জন্য সম্পাদনা সহযোগীকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, আমি জেনে খুবই খুশি নজরুল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ সফলতার সঙ্গে এক যুগ পূর্ণ করেছে। আমি এক যুগপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকার সম্পাদক, সম্পাদনা সহযোগীসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
স্মরণিকা প্রকাশে সর্বাত্মক সহযোগিতার জন্য বিভাগের পক্ষ থেকে বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও স্মরণিকার সম্পাদনা সহযোগী মো. আশিকুর রহমান সৈকতকে বিভাগের পক্ষ থেকে বিশেষ সন্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভাইট প্রোগ্রামের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরসহ অন্যরা।
প্রবা/জিকে/এমজে