× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৫:৫৫ পিএম

আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৬:২০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। প্রবা ফটো

সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তিসহ কয়েক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এই কর্মসূচি পালন করেন তারা।

এর আগে মধুর ক্যান্টিন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়। সমাবেশ শেষে তারা কয়েকটি দাবি তুলে ধরেন। সেগুলো হলো, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বিচারবহির্ভূত হত্যা বন্ধ করা, র‍্যাব হেফাজতে নিহত সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের বিচার ও সাংবাদিক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি। 

সমাবেশে বক্তারা বলেন, আজকে দেশে যখন নানা অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে লেখক, বুদ্ধিজীবী ও সাংবাদিকরা কথা বলেন, তখন তাদের জায়গা হয় জেলখানায়, টর্চার সেলে নতুবা আয়নাঘরে। আমরা বলতে চাই, আরও জেলখানা তৈরি করেন। জেলখানাতেও আমরা চুপ থাকব না, সেখানেও আন্দোলন করব। এই ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের নির্যাতন করা হয়। লেখক মুশতাককে মারা হয়েছে, ফটো সাংবাদিক কাজলদের নির্যাতন করা হয়েছে। এখন শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। এই আইন বাতিল করতে হবে। র‍্যাব হেফাজতে নিহত সুলতানা জেসমিন হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও বিচার করতে হবে। 

সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার বলেন, ‘বাংলাদেশের ফ্যাসিবাদী সরকারের প্রধান দৃষ্টান্ত হলো মানুষকে গুম করে দেওয়া। প্রতিবাদী কণ্ঠস্বরকে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে চুপ করিয়ে দেওয়া। তাকে সাদা পোশাকে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলা। এসবের বিরুদ্ধে আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে।’

বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায় বলেন, ‘ভোরবেলা যখন মানুষ ঘুমাচ্ছে, তখন সাংবাদিকদের নির্যাতন করতে ধরে নিয়ে আসা হয়। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করে যেতে হবে। আপনাদের কথা দিচ্ছি, যারা আমাদের কণ্ঠরোধ করতে চায় সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে আন্দোলন করে যাব।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা