× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৮:৫৩ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৯:০২ পিএম

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে শিক্ষামন্ত্রী ডা. দিপু। প্রবা ফটো

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে শিক্ষামন্ত্রী ডা. দিপু। প্রবা ফটো

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি অভিযোগ করেছেন, একটি চক্র শিক্ষা নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভিন্ন দেশের ছবি এডিট করে অপপ্রচার চালানো হচ্ছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলার বিষ্ণপুর উচ্চবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনা যত দিন ক্ষমতায় থাকবেন, দেশের সমৃদ্ধি, অগ্রগতি তত দিন অব্যাহত থাকবে। বিএনপি-জামায়াতের শাসনামলে খাদ্য, কৃষি অর্থনীতিসহ সকল ক্ষেত্রে দেশ পিছিয়েছে; সামনে যেতে পারেনি। আমরা তরুণ প্রজন্মকে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব। অভীষ্ট লক্ষ্যে পৌঁছব। দ্রুত এ দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার দেশে কখনও ইসলামের ক্ষতি হবে না। ইসলামের নাম তুলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার চালায়, তাদের অপপ্রচারে কান দেবেন না।’

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন। অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন পাঁচ শিক্ষককে সম্মাননা দেওয়া হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা