× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুবিতে শিক্ষার্থীদের পাল্টা মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ১৪:৪৩ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২০:৫২ পিএম

কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রবা ফটো

কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রবা ফটো

প্রক্টরের পদত্যাগসহ শিক্ষার্থীর ওপর হামলার বিচার চেয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একাংশ মানববন্ধন করার পর পাল্টা মানববন্ধন করেছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা।

ছাত্রী হলে প্রভোস্টকে লাঞ্ছনা এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মিথ্যা অপবাদ ও তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।

সোমবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রাঙ্গণের কর্মসূচি থেকে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সাবরিনা আলম বলেন, ‘আমাদের ডিপার্টমেন্টের শিক্ষক সাহেদ স্যারকে নিয়ে যা বলা হয়েছে তা মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট। কারণ আমরা জানি স্যার মেয়েদের ব্যাপারে কতটা সেনসিটিভ।

‘আর গতকাল প্রক্টর স্যারকে ব্যঙ্গ করে যে কার্টুন আঁকা হয়েছে তা স্যারের জন্য মানহানিকর। স্যাররা যদি কোনো ভুল করে থাকে তাহলে আপনারা প্রমাণ দেখান, আমরাই স্যারদের পদত্যাগের জন্য আন্দোলন করব। কিন্তু প্রমাণহীন, ভিত্তিহীন কোনো অভিযোগকে আমরা প্রশ্রয় দেব না।’

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের আরেক শিক্ষার্থী রিয়াদ শেখ বলেন, ‘একটা কুচক্রী মহল আমাদের ডিপার্টমেন্টের স্যারদের পেছনে লেগেছে, তারা ভিত্তিহীন অভিযোগ করেছে। কারণ যে মেয়েটি হলে স্যারকে অপবাদ দিয়েছে তার বিগত রেকর্ড ভালো না। সে বাসে, ক্যাম্পাসে বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করার চেষ্টা করেছে তার যথাযথ প্রমাণ আমাদের কাছে আছে। আর প্রক্টর স্যারের বিরুদ্ধে বানোয়াট সব অভিযোগ যারা তুলেছে, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই।’

গত ৪ মার্চ আবাসিক হলে হেনস্থার শিকার হন শেখ হাসিনা হলের প্রভোস্ট সাহেদুর রহমান এবং গতকাল ১২ মার্চ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারের ব্যানারে শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির একাংশের মানববন্ধনে প্রক্টর কাজী ওমর সিদ্দিকীর ছবি ব্যঙ্গ করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা