বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৮:২৬ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৩ ২১:০২ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ মার্চ) বিকাল সোয়া পাঁচটার দিকে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, মেয়াদোত্তীর্ণ হওয়া, সাংগঠনিক নিষ্ক্রিয়তা, শৃঙ্খলাহীনতা ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।’
এর আগে ৩১ অক্টোবর কুবি শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়েছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাদ্দাম হোসেন ও উপ সাংস্কৃতিক সম্পাদক ফাহিম ইসলাম লিমন উপস্থিত হয়ে এই জীবনবৃত্তান্ত জমা নেন।