× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে লন্ডন যাচ্ছেন অধ্যাপক মাকসুদ কামাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ২০:২০ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ২১:০৭ পিএম

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন’ (ইউসিএল) -এর ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে ১০ দিনের সফরে লন্ডন যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

রবিবার ( ৫ মার্চ ) থেকে ১৪ মার্চ পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন ঢাবির ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের এ অধ্যাপক। সফরকালে ইউসিএল আয়োজিত কর্মশালায় অংশগ্রহণ, বক্তৃতা প্রদান এবং গবেষণা সহযোগিতা সভায় যোগ দেবেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ইংল্যান্ডের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডনে’ (ইউসিএল)-এ ভিজিটিং প্রফেসর হিসেবে ‘এ সিরিজ অব ইন পারসন ইন্টার অ্যাক্টিভ ওয়ার্কশপস, গেস্ট লেকচার্স অ্যান্ড রিসার্চ কোলাবোরেশন মিটিংস’-এ অংশগ্রহণের জন্য ৫ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত (৪ মার্চের সাপ্তাহিক ছুটি একত্রীকরণের অনুমতিসহ) ১০ দিন লন্ডনে গমন ও অবস্থানের অনুমতিসহ কর্তব্যরত ছুটি মঞ্জুর করা হয়েছে। সহউপাচার্য (শিক্ষা) বিদেশে অবস্থানকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অধ্যাপক ড. মাকসুদ কামাল ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে প্রথম শ্রেণিতে বিএসসি (অনার্স) এবং ১৯৮৮ সালে এমএসসি পাস করেন। পরে তিনি নেদারল্যান্ডসের টোয়েন্টে বিশ্ববিদ্যালয় থেকে ‘অ্যাপ্লায়েড ইঞ্জিনিয়ারিং জিওলজি’ বিষয়ে ১৯৯৭ সালে মাস্টার্স ডিগ্রি এবং জাপানের টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে ‘আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং’ বিষয়ে ২০০৪ সালে ‘ডক্টর অব ইঞ্জিনিয়ারিং’ ডিগ্রি অর্জন করেন। দেশিবিদেশি পিয়ার রিভিউড/ইমপ্যাক্ট ফ্যাক্টর জার্নালে তার পঞ্চাশোর্ধ্ব বৈজ্ঞানিক প্রবন্ধ এবং জাতীয় পর্যায়ে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থায় তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অসংখ্য নীতিনির্ধারণী রিপোর্ট প্রকাশিত হয়েছে। দেশিবিদেশি একাধিক জার্নালে এডিটোরিয়াল বোর্ডের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

বিশিষ্ট দুর্যোগ বিশেষজ্ঞ অধ্যাপক বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডনে’-এর (ইউসিএল) ‘ভিজিটিং প্রফেসর’ হিসেবে ২ এপ্রিল ২০২২ থেকে মার্চ ২০২৭ পর্যন্ত নিয়োগপ্রাপ্ত হয়েছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা