× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ২য় বর্ষপূর্তি উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ২০:০১ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ২০:৩০ পিএম

শুক্রবার ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রবা ফটো

শুক্রবার ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রবা ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। শুক্রবার (৩ মার্চ) এ উপলক্ষে ঢাকা বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ক্লাব হাউসে ও গ্রিন লাউঞ্জ বাফেট রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

সন্ধ্যায় ক্লাবের সদস্যদের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ, উপহার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনাসহ বিভিন্ন আকর্ষণীয় পরিবেশনায় বর্ষপূর্তি অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রায় ৫০০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যাংকার, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাইস-চ্যান্সেলরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও শিক্ষকসহ অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের এই ক্লাবটি গত দুই বছরে দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে ২০২০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয় প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন হিসেবে। বাংলামোটরে সংগঠনটির  ক্লাব হাউসে রেস্টুরেন্ট, ইনডোর খেলাধুলার সুযোগ-সুবিধার পাশাপাশি অত্যাধুনিক কনফারেন্স রুম ও ইভেন্ট হল রয়েছে।

এ ছাড়া সুবিশাল লাইব্রেরি, জিমনেসিয়াম, সুইমিং পুল ও আউটডোর স্পোর্টস সুবিধাসহ অন্যান্য অত্যাধুনিক সেবা নিয়ে খুব শিগগিরই ঢাকার অদূরে ক্লাবের নিজস্ব স্থাপনার পরিকল্পনা রয়েছে।

ক্লাবের একজন মুখপাত্র বলেন, ‘আমরা ক্লাবের সদস্য ও পরিবারদের সঙ্গে দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। ক্লাবের প্রতি সদস্যদের অটল বিশ্বাস ও ক্লাবের সাফল্য উদযাপন হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আত্মবিশ্বাসী অতিথিরা একটি দারুণ সন্ধ্যা উপভোগ করেছে।’ ক্লাবের একজন মুখপাত্র বলেন, ‘আমরা ক্লাবের সদস্য ও পরিবারদের সঙ্গে দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। ক্লাবের প্রতি সদস্যদের অটল বিশ্বাস ও ক্লাবের সাফল্য উদযাপন হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আত্মবিশ্বাসী অতিথিরা একটি দারুণ সন্ধ্যা উপভোগ করেছে।’ 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা