× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিসিডিবি ও ইউল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৮ পিএম

সিসিডিবি ও ইউল্যাবের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব)- এর মধ্যে গবেষণা অংশীদারিত্ব, নলেজ ও রিসোর্স শেয়ারিং, সক্ষমতা উন্নয়ন, ইন্টার্নশিপ, অ্যাডভোকেসি, নেটওয়ার্কিং এবং জলবায়ু পরিবর্তনসম্পর্কিত যৌথ প্রকল্প ও প্রযুক্তি-টেকসই উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে একটি নতুন দ্বার উন্মোচন হবে, যা নতুন জ্ঞানের সৃষ্টি নিশ্চিত করবে এবং ইউল্যাবে থাকা সংশ্লিষ্ট কোর্সগুলোতে হাতে-কলমে শিক্ষা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান, সিসিডিবির নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার, সিসিডিবির জলবায়ু পরিবর্তন কর্মসূচির প্রধান জনাব ফয়েজুল্লাহ তালুকদার, ইউল্যাবের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক এম মোফাজ্জল হোসেন, স্বতন্ত্র পরামর্শক ড. হাসিব মো. ইরফানউল্লাহ, সিসিডিবি ক্লাইমেট সেন্টারের ভারপ্রাপ্ত সমন্বয়ক আশরাফুজ্জামান খান, সিসিডিবি ক্লাইইমেট সেন্টারের অ্যাডাপটেশন ম্যানেজার মো. কামাল হোসেন, সহযোগী অধ্যাপক মির্জা রাশেদুজ্জামান ও প্রভাষক তরা ফারবিন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা