× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:০৫ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২২ পিএম

পার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। প্রবা ফটো

পার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। প্রবা ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল শিশুপার্কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল স্কুলের সামনের মাঠে এই পার্ক নির্মাণ করা হবে।

ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমাদের এই ক্যাম্পাসে একটি শিশুপার্ক স্থাপন নিয়ে ব্যক্তিগতভাবে অনেক আগেই আমার পরিকল্পনা ছিল। আমার সহকর্মীরাও এ ব্যাপারে বিভিন্ন সময় বলেছেন। এটির নামকরণ করা হয়েছে জাতির পিতার কনিষ্ঠপুত্র শেখ রাসেলের নামে। আগামীতে এখানে শেখ রাসেলের একটি ভাস্কর্যও হবে।’

একটি স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে সবদিকে স্থিতিশীলতা জরুরি বলে মনে করেন উপাচার্য। বলেন, ‘আমরা একটি স্মার্ট ক্যাম্পাস গড়ে তুলতে চাই। এ জন্য সব ক্ষেত্রে স্থিতিশীলতা দরকার। এই শিশুপার্ক তারই একটা অংশ। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা মোতাবেক ডে কেয়ারও স্থাপন করা হবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রিয়াদ হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবদুল হালিম, পরিচালক (অর্থ ও হিসাব) অধ্যাপক ড. তারিকুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী মো. হাফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা