× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অগ্নি নির্বাপণ মহড়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০৮ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৮ পিএম

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অগ্নি নির্বাপণ মহড়া। প্রবা ফটো

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে অগ্নি নির্বাপণ মহড়া। প্রবা ফটো

ভবনে আগুন লাগা ও ভূমিকম্প সম্পর্কিত দুর্ঘটনায় করণীয় ও প্রাথমিক কাজগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের গ্রীন রোডের স্থায়ী ক্যাম্পাসে অগ্নি-প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরি বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহড়ায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অংশ নেয়।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবুল বাশার ও মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশেনের সিনিয়ার স্টেশন মাস্টার আব্দুল মান্নান।

শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান মাহমুদ, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মোস্তাফিজুর রহমান, অনুষদরে ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা