× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৩৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫০ পিএম

ফল প্রকাশের পর সেটি টানানো হয়েছে নোটিশ বোর্ডে, সেই ফল দেখছেন এক পরীক্ষার্থী। ছবি: ফোকাস বাংলা

ফল প্রকাশের পর সেটি টানানো হয়েছে নোটিশ বোর্ডে, সেই ফল দেখছেন এক পরীক্ষার্থী। ছবি: ফোকাস বাংলা

২০২২ সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় (এইসএসসি) ১ হাজার ৩৩০ প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ চলতি বছর এই প্রতিষ্ঠানগুলোর শতভাগ শিক্ষার্থী সাফল্য দেখাতে পেরেছে। 

গত বছর এই সংখ্যা ছিল ১ হাজার ৯৩৪টি। সেই হিসাবে চলতি বছর শতভাগ পাস শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬০৪টি। ২০২২ সালে সারা দেশের ৯ হাজার ১৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। 

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

এর আগে পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। বেলা সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানেরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। 

প্রকাশিত ফলে দেখা যায়, এবার জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী। আগের বছর ২০২১ সালে পেয়েছিলেন ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। ফলে জিপিএ-৫প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।   

করোনাভাইরাস মহামারি ও বন্যার কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা