× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ আগস্ট ২০২২ ১৯:৫৮ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন এনে শিক্ষাকে আনন্দময় করার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনারভিত্তিক বিজ্ঞানমনস্ক, প্রযুক্তি বান্ধব মানবিক সৃজনশীল মানুষ তৈরী করার চেষ্ঠা করা হচ্ছে। 

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ জাতি- রাষ্ট্র্রপ্রতিষ্ঠার মহানায়ক’ শীর্ষক আলোচনা সভায় শুক্রবার (২৬ আগস্ট) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে হৃদয় দিয়ে জানতে হবে এবং তাকে হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে।  তিনি যেমন করে বাংলাদেশকে, বাংলাদেশের স্বাধীনতার আকাঙ্খাকে, বাংলার মানুষের স্বপ্নকে ধারণ করেছিলেন নিজের বুকের মধ্যে। প্রতিটি মানুষের হৃদয়ের সেই স্বপ্নকে আরও জড়ালো করেছিলেন এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের সমস্ত সাহস শক্তি মানুষের মধ্যে সঞ্চারিত করেছিলেন। বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। পাকিস্তানীদের কাছে প্রতিটি বাঙালি ছিল মুজিব কা আদমী। দেশের স্বাধীনতা, উন্নয়ন ও মানুষকে ভালোবাসার কারণেই মুজিবকে হত্যা করা হয়েছে।’ 

উপাচার্য প্রফেসর ড. হাফিজা খাতুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবীর, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. নুর জাহান বেগম, স্কয়ার টয়লেট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. মশিউর রহমান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ড. এস এম মোস্তফা কামাল খান। প্রবা/রাই/


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা