× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জবির হল ক্যান্টিনে খাবারে তেলাপোকা-মাছি

জবি প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪১ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ০১:৩৭ এএম

জবির ছাত্রীহলের ক্যান্টিনে খাবারে তেলাপোকা। প্রবা ফটো

জবির ছাত্রীহলের ক্যান্টিনে খাবারে তেলাপোকা। প্রবা ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ক্যান্টিনে খিচুড়িতে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। হলের আবাসিক শিক্ষার্থী রুহি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে এমন অভিযোগ করেন। পরে একই অভিজ্ঞতার কথা জানান আরও কয়েকজন শিক্ষার্থী। শুক্রবারের (৩ ফেব্রুয়ারি) ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

নোংরা ক্যান্টিন ও খাবারে পোকামাকড় পাওয়ার বিষয়ে বারবার কর্তৃপক্ষকে জানালেও দায়িত্বে থাকা ব্যক্তিরা তা গুরুত্ব দেন না বলে অভিযোগ শিক্ষার্থীদের। 

রুহি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী। তার ফেসবুক পোস্টের পর শর্মীলা সোমা নামের আরেক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ‘আমিও কয়েকবার খাবারে মাছি পেয়েছি। বারবার একই ঘটনা ঘটছে। দায়িত্বে থাকা ব্যক্তিদের বললেও তারা আমলে নিচ্ছে না।’

সমাপ্তি নামের আরেক আবাসিক শিক্ষার্থী বলেন, ‘হলে পানির সমস্যা, গ্যাস নেই, কিচেন নোংরা। এখন আবার তেলাপোকা ভর্তাও খেতে হচ্ছে। ক্যান্টিনে বিভিন্ন সময় খাবারে মধ্যে পোকা পাওয়া যায়। তেলাপোকা, মাছিসহ পোকা পাওয়ার বিষয়ে বারবার জানালেও দায়িত্বে থাকা ব্যক্তিরা সেভাবে গুরুত্ব দেন না। এ ছাড়া খুব নিম্ন মানের চাল দিয়ে ভাত রান্না ও বাসি খাবার পরিবেশন করা হয়। অভিযোগ জানালেও কোনো কাজে আসছে না।’

অভিযোগের বিষয়ে ক্যান্টিন ম্যানেজার মো. জাহাঙ্গীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘রান্নাঘরের উপর টিনের ছাউনি আছে। সেখানে অনেক ময়লা থাকায় পোকামাকড় আসতে পারে। অনেকদিন ধরে ময়লা সরানো হচ্ছে না। হয়তো এ কারণে খাবারে তেলাপোকা পাওয়া যাচ্ছে। অনেক সময় ছাত্রীরাও উপর থেকে ময়লা ফেললে ক্যান্টিনের খাবারের ঘরে এসে পড়ে।’ 

হল প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগম বলেন, ‘খাবারে তেলাপোকা পাওয়ার ব্যাপারে আমি অবগত হয়েছি। এ ব্যাপারে হল ক্যান্টিন কমিটির সঙ্গে কথা বলে ব্যাবস্থা নেব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা