× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শৌচাগারে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ নথি, প্রতিবাদে কর্মবিরতি

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩ ১৬:৫২ পিএম

শৌচাগারে রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রবা ফটো

শৌচাগারে রাখায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রবা ফটো

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ‘অর্থ ও হিসাব’ দপ্তরের গুরুত্বপূর্ণ নথিপত্র বস্তায় ভরে ফেলে রাখা হয়েছে শৌচাগারে। ফলে পানিতে ভিজে নষ্ট নচ্ছে এসব নথিপত্র।

কক্ষ সংকটের কারণে নথিপত্রগুলো শৌচাগারে সংরক্ষণ করা হচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

বিশ্ববিদ্যালয়ের ‘অর্থ ও হিসাব’ দপ্তরের ২৬ জন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রয়েছে মাত্র ৪টি কক্ষ। এই দপ্তরের নথিপত্র সংরক্ষণে আলাদা কোনো কক্ষ নেই। ফলে বস্তায় ভরে ভাউচার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র শৌচাগারে ফেলে রাখা হয়েছে। শৌচাগারে রাখায় বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এই দপ্তরে অফিস কক্ষ ও সংরক্ষণাগারের সংকটের কারণে ক্ষুব্ধ কর্মকর্তা-কর্মচারীরা। কক্ষের সুষ্ঠু বণ্টনের দাবিতে রবিবার (২২ জানুয়ারি) কর্মবিরতি পালন করেন তারা। 

এ বিষয়ে হিসাবরক্ষণ দপ্তরের সহকারী পরিচালক ওয়ালিদ মিয়া বলেন, ‘২৬ জন স্টাফের জন্য মাত্র ৪টি কক্ষ থাকায় গাদাগাদি করে ও অন্য দপ্তরের সঙ্গে শেয়ার করে অফিস করতে হয় আমাদের। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভাউচার ও নথিপত্র সংরক্ষণের জন্য কক্ষ থাকলেও বশেমুরবিপ্রবিতে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখতে হয় ওয়াশরুমের ভেতরে। ফলে পানিতে ও বিভিন্ন কারণে ভাউচারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে।’ 

‘দীর্ঘদিন ধরে আশ্বাস দেওয়া হলেও কক্ষ বরাদ্দ নিয়ে কর্তৃপক্ষ তালবাহানা করায় বাধ্য হয়ে আমরা কর্মবিরতি কর্মসূচি দিয়েছি’ বলেন তিনি।

এ বিষয়ে রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, কর্মকর্তারা ফের কাজে যোগ দিয়েছেন। উপাচার্য স্যার একটা কমিটি করে দিয়েছেন। তারা বিষয়টি নিয়ে কাজ করে সিদ্ধান্ত নেবেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা