× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৯ এপ্রিল থেকে ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবি সংবাদদাতা

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:২৩ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৭:০০ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট (স্নাতক) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা শুরু হবে ২৯ এপ্রিল।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় ভর্তি পরীক্ষার এ তারিখ সুপারিশ করা হয়। কমিটির একাধিক সদস্য প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। ২৩ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

কমিটিসূত্রে জানা যায়, প্রতি বছর ‘সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা’ নামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হলেও আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মিল রেখে এবার ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম’ নামে হবে ভর্তি পরীক্ষা। চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। আর ভর্তি পরীক্ষায় ট্রান্সজেন্ডারদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২৯ এপ্রিল ভর্তি পরীক্ষা শুরুর সুপারিশ করা হয়েছে। ২৩ জানুয়ারি একাডেমিক কাউন্সিলের সভায় এটি চূড়ান্ত করা হবে।

সুপারিশ অনুসারে ২৯ এপ্রিল চারুকলা ইউনিট, ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট, ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

অধ্যাপক মোস্তাফিজুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা আগে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ নামে ভর্তি পরীক্ষা নিতাম। সেটি এখন আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম হবে। কেননা আমাদের এখানে সম্মান-অসম্মানের কিছু নেই। সবাই একই প্রোগ্রামে পড়াশোনা করে। বিশ্ববিদ্যালয় কখনই ট্রান্সজেন্ডার ভর্তির ব্যাপারে আপত্তি ছিল না। সব সময়ই জেন্ডারের জায়গায় আদার নামে একটা অপশন ছিল। এবার আমরা যেটা করব, সেটা হলো ভর্তির ক্ষেত্রে তাদের আলাদা সুবিধা “বিশেষ সুবিধা” দেওয়া হবে। সে ক্ষেত্রে অন্য যেসব কোটা আছে সেখানে যখন সব আসন পূরণ হবে না তখন সেখানে এমন কেউ থাকলে বিশেষ বিবেচনায় নেওয়া হবে।’


চার ইউনিটে ভর্তি পরীক্ষা

এবারের শিক্ষাবর্ষে ৪টি ইউনিটের মাধ্যমে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে।

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, বিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও সমগোত্রীয় শাখার শিক্ষার্থীদের জন্য ‘বিজ্ঞান ইউনিট’, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে কোনও শাখার শিক্ষার্থীদের জন্য ‘চারুকলা ইউনিট’-এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। নতুন নিয়মে বিজনেস স্টাডিজ ছাড়া অন্য শিক্ষার্থীরা ৪টি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিজনেস স্টাডিজের শিক্ষার্থী বিজ্ঞান ছাড়া অন্য তিন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা