× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই দফা দাবিতে মেডিকেল কলেজ শিক্ষার্থীদের অবস্থান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১৬:৪০ পিএম

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩ ১৭:০৬ পিএম

‘ক্যারি অন সিস্টেম’ বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো

‘ক্যারি অন সিস্টেম’ বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। প্রবা ফটো

‘ক্যারি অন সিস্টেম’ বহাল ও সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

রবিবার (৮ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা হাজারও শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচিতে আসা শিক্ষার্থীরা জানান, ক্যারি অন সিস্টেম অনুযায়ী কোনো বিষয়ে অকৃতকার্য হলেও পরের বছরে ভর্তি হওয়া যেত এবং পরের বছরে আগের অকৃতকার্য হওয়া বিষয়ে পরীক্ষা দেওয়া যেত। কিন্তু এ পদ্ধতি ২০২১-২২ বর্ষ থেকে বাতিল করা হয়েছে। এতে কোনো শিক্ষার্থী কোনো বর্ষে অকৃতকার্য হলে তাকে অন্তত ছয় মাস বসে থাকতে হবে। ফলে ছয় বছরের কোর্স শেষ হতে ৭ থেকে ৮ বছর লেগে যেতে পারে।

কর্মসূচিতে আসা ময়মনসিংহ মেডিকেল কলেজের প্রথমবর্ষের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, ‘ক্যারি অন পদ্ধতি বাতিলের ফলে বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ব্যবসায়িক উদ্দেশ্যে শিক্ষার্থীদের ফেল করানোর প্রবণতাও বাড়বে।’

কর্মসূচিতে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহসহ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা