× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নজরুল বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাককানইবি

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩ ১২:২৫ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

পঞ্চমবারের মতো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) হাল্ট প্রাইজ ইন্টারন্যাশনালের অনক্যাম্পাস গ্র‍্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে এই ফাইনাল অনুষ্ঠিত হয়। 

হেড অফ প্রমোশন এন্ড এ্যাংগেজ সানজিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের উপদেষ্টা ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, বিগত বছরগুলোর ক্যাম্পাস ডিরেক্টর, মেন্টর, ক্লাব পার্টনার, স্পন্সর পার্টনার ও আয়োজক কমিটির সদস্যরা। 

৫ দল নিয়ে আয়োজিত এই ফাইনালে চ্যাম্পিয়ন হয় ‘টিম অল্টার’। যাদের আইডিয়া ছিল কোম্পানির কাটিং বিভাগ থেকে অপচয় হওয়া কাপড় বা বাড়তি কাপড় থেকে পোশাক তৈরি। ১ম রানার্সআপ হয় টিম ‘ডমিনেটরস’। এই টিমের আইডিয়া ছিল বিক্রি না হওয়া পোশাকগুলোকে আপসাইক্লিং বা পোশাকগুলোতে নতুনত্ব যোগ করা। দ্বিতীয় রানার্সআপ হয় টিম ‘পিলগ্রীম’। তাদের আইডিয়া হল পাটের তৈরি অভিনব আইডিয়ায় নতুন পণ্য তৈরি করা।

এর আগে প্রতিযোগিতার শুরুতে সূচনা বক্তব্যে ক্যাম্পাস ডিরেক্টর নূর আলম নাহিদ প্রতিযোগী দলগুলোকে আইডিয়া উপস্থাপনের নিয়ম জানিয়ে দেন। প্রতিটি দল তাদের আইডিয়া উপস্থাপন করার জন্য ৬ মিনিট এবং বিচারকরা তাদের প্রশ্ন করার জন্য ৪ মিনিট করে সময় পেয়েছেন।

জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের নোবেলখ্যাত ‘হাল্ট প্রাইজ’ হল বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা।

২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতাটির অনক্যাম্পাস রাউন্ড আয়োজন করে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবছরের প্রতিপাদ্য ছিল ‘রি ডিজাইনিং ফ্যাশন’৷ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা