× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির নেতৃত্বে খায়ের-নুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

ডিআইইউসাসের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল খায়ের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডিআইইউসাসের ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবুল খায়ের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুর ইসলাম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ‘দৈনিক আমার সংবাদ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সময় জার্নাল এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল খায়ের। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ক্যাম্পাস টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার নুর ইসলাম।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বুধবার দুপুর ১২টা থেকে ডিআইইউসাসের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে বিকাল ৩টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক প্রতিদিনের কাগজ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আল শাহরিয়া সুইট, সাংগঠনিক সম্পাদক হয়েছেন ক্যাম্পাস টাইমস এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাইমুর রহমান ইমন এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন দূরবীন নিউজ ও দ্যা ডেইলি পোস্ট এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. হৃদয়। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এডুকেশন টাইমসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনটির উপদেষ্টা মুছা মল্লিক ও মাহমুদুল হাসান। এ সময় সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান বলেন, “সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি”।

সহকারী নির্বাচন কমিশনার মুছা মল্লিক বলেন, “নির্বাচনের প্রতিটি ধাপ নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। নতুন নেতৃত্ব ডিআইইউসাসকে আরও গতিশীল করবে বলে আমাদের বিশ্বাস”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা