× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পথশিশুদের নিয়ে ইবিতে সিআরসির ফল উৎসব

ইবি প্রতিবেদক

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

পথশিশুদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফল উৎসব আয়োজন করেছে সিআরসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পথশিশুদের নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বটতলায় ফল উৎসব আয়োজন করেছে সিআরসি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশীয় ফলের প্রতি আগ্রহ সৃষ্টি এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিনব্যাপী দেশীয় ফল উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি)।

বিশ্ববিদ্যালয়ের বটতলায় বুধবার সকাল থেকে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে দেশীয় বিভিন্ন মৌসুমি ফল আকর্ষণীয়ভাবে প্রদর্শন ও পরিবেশন করা হয়।

প্রদর্শিত ফলের মধ্যে ছিল আম, কাঁঠাল, লিচু, কলা, পেয়ারা, আনারস, তরমুজ, জামরুল, সফেদা, তালশাঁস ও ড্রাগন ফলসহ নানা ধরনের ফল। এ সময় পথশিশুরা ফলের স্বাদ গ্রহণের পাশাপাশি প্রতিটি ফলের পুষ্টিগুণ সম্পর্কেও জানতে পারে।

উৎসবে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, “পথশিশুদের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। ফল উৎসবের মাধ্যমে তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়”।

সিআরসির সভাপতি মো. নাজমুল হাসান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে পথশিশুদের উন্নয়নে কাজ করে আসছি। শিশুদের মাঝে পুষ্টিকর খাবারের গুরুত্ব তুলে ধরা এবং তাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এ ফল উৎসবের আয়োজন করা হয়েছে”।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাম ফর রোড চাইল্ড (সিআরসি) দীর্ঘদিন ধরে পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে আসছে। “থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত” এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি নিয়মিত শিক্ষা কার্যক্রম, খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে থাকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা