× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে এইচএসসি পরীক্ষা ঘিরে বিএমপির নিষেধাজ্ঞা

বাসস

প্রকাশ : ৩ ঘণ্টা আগে

আপডেট : ৩ ঘণ্টা আগে

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) লোগো। ছবি: বাসস

বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) লোগো। ছবি: বাসস

আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। 

পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসমাগম, মিছিল-মিটিং এবং শব্দযন্ত্র ব্যবহারের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবার এই আদেশ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানার আওতাধীন ১৪টি এবং এয়ারপোর্ট থানার আওতাধীন ১টি সহ মোট ১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোর আশপাশে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব থেকে শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

যেসব পরীক্ষা কেন্দ্র নিষেধাজ্ঞার আওতায় থাকবে

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, বরিশাল সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল সিটি কলেজ, বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ, বরিশাল ইসলামিয়া কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, শহিদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, তালুকদারহাট স্কুল এন্ড কলেজ, বাবুগঞ্জের চাঁদপাশা হাইস্কুল এন্ড কলেজ, সাগরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, বাঘিয়া আল আমিন মাদ্রাসা এবং বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।

যা আছে বিএমপির নিষেধাজ্ঞায়

উল্লিখিত কেন্দ্রগুলোর ২০০ গজ পরিধির মধ্যে যেকোনো ধরনের লাউড স্পিকার বা শব্দযন্ত্র ব্যবহার করা যাবে না। এছাড়া পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, মিছিল, মিটিং, অস্ত্র-গোলাবারুদ, বিস্ফোরক দ্রব্য বহন এবং ইট-পাথর সংগ্রহ বা বহনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিএমপি কমিশনারের জারি করা এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা