প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৪ ঘণ্টা আগে
আপডেট : ৩ ঘণ্টা আগে
গ্রাফিক্স: সংগৃহীত
সম্প্রতি মিশরের বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ের প্রি আযহার প্রোগ্রামে মেধা ও সফল মূল্যায়নের ভিত্তিতে ভর্তির গৌরব অর্জনকারী তিনজন কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সংবর্ধনা দিয়েছে ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল রুহ ইন্টারন্যাশনাল।
ঢাকার উত্তরা ১৩ নম্বর সেক্টরে অবস্থিত ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক হিফজ-বেসড ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুল রুহ ইন্টারন্যাশনাল স্কুলে সোমবার রাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানজুড়ে ছিল গর্ব, আবেগ, আনন্দ এবং কৃতজ্ঞতার এক অপূর্ব পরিবেশ। কৃতী শিক্ষার্থীরা যখন সম্মাননা গ্রহণের জন্য মঞ্চে উঠছিল, তখন করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। কিন্তু এই সংবর্ধনা ছিল শুধু শিক্ষার্থীদের জন্য নয়। ছিল তাদের সেই বাবা-মায়ের জন্যও, যাদের ভালোবাসা, ত্যাগ, দোয়া এবং নিরলস প্রচেষ্টার ওপর দাঁড়িয়ে আজকের এই সাফল্য।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুহ ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মুনাইম বিল্লাহ। তিনি বলেন, “একটি সন্তানকে শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়; বরং কুরআনের আলো, উত্তম চরিত্র, বিশ্বমানের জ্ঞান এবং আল্লাহভীরু নেতৃত্বের গুণাবলিতে গড়ে তুলতে হবে”।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে কাজ করলেই একটি আদর্শ প্রজন্ম গড়ে তোলা সম্ভব”।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুহ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, শিক্ষক-শিক্ষিকা, এডমিন ও ম্যানেজমেন্ট টিম, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ। তারা সবাই এই ঐতিহাসিক অর্জনের আনন্দ ভাগাভাগি করেন এবং কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রুহ বিশ্বাস করে, প্রতিটি শিশুর মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতের একজন আলেম, একজন বিজ্ঞানী, একজন নেতা এবং একজন আদর্শ মানুষ। সঠিক শিক্ষা, সঠিক পরিবেশ এবং সঠিক মূল্যবোধের সমন্বয়ই পারে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে।
তারা বলেন, আজকের এই অর্জন কেবল তিনজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের প্রতিটি মুসলিম পরিবারের জন্য এক অনুপ্রেরণার বার্তা।