× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সব বোর্ডে একই প্রশ্নে এইচএসসি, দুর্যোগ হলে বিকল্প ব্যবস্থা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

আপডেট : ৬ ঘণ্টা আগে

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী। ফাইল ছবি

এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী। ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সব কয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এছাড়া দুর্যোগ দেখা দিলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা করেছি। অভিন্ন প্রশ্ন আমরা স্ব জেলায় পাঠিয়ে দিয়েছি। এখন দেখি কী হয়। প্রত্যেকটা বোর্ডের একটা প্রতিযোগিতা থাকে, মূলত সেজন্য এমন সিদ্ধান্ত। এক বাংলাদেশে পরীক্ষা এটা তো ভিন্ন প্রশ্ন হতে পারে না”।

পরীক্ষার সময় দুর্যোগ দেখা দিলে কী ব্যবস্থা নেওয়া হতে পারে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, “এই দুর্যোগ বিগত পরীক্ষার সময় আমরা ফেস করেছিলাম এবং সেই সময় আমরা মোকাবেলা করেছি। দুর্যোগের সাথে প্রশ্নের কোনো সম্পর্ক নেই”।

তিনি আরও বলেন, “দুর্যোগে পরীক্ষা নেওয়ার অসুবিধা হয়। সেই সময় ইমারজেন্সি ডিসিশন নেওয়ার জন্য আমাদের অনেকগুলো পদ্ধতি রয়েছে। প্রশ্নপত্র তো আগেই পৌঁছে যাবে। এ নিয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগের জন্য আমরা চিঠি দিয়েছি প্রস্তুতি রয়েছে”।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা