সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে
শিক্ষার্থীরা জিপিএ-৫ এর মতো সোনার হরিণের পেছনে ছুটুক সরকার এমনটা চায় না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সরকারি শারীরিক শিক্ষা কলেজ খেলার মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা চাই না আমাদের আগামী দিনের ভবিষ্যৎ শুধু জিপিএ, এ প্লাস, গোল্ডেন প্লাস এই সোনার হরিণের পিছনে ছুটে বেড়াক। আমরা চাই তারা মেধাবী ছাত্র হোক, তারা ক্রিয়েটিভ হোক, তারা সৃজনশীল হোক এবং তারা খেলতে খেলতে শিখবে সেটা আমরা চাই”।
শিক্ষামন্ত্রী বলেছেন, “খেলাধুলা ও সংস্কৃতি বাধ্যতামূলক হলে শিক্ষার্থীরা কোচিং বিমুখ হবে। খেলাধুলা ও সংস্কৃতিতেও বিশ্ব নেতৃত্বে তৈরির জন্য নতুন করে কাজ শুরু করেছে সরকার”।
তিনি আরও বলেন, “মাধ্যমিককে সব চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারিগরি শিক্ষাকে। আগামীর বাংলাদেশকে ঢেলে সাজাতে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষাকে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে”।
চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বাধ্যতামূলক করা হয়েছে। ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে বলেও জানান তিনি।