× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবির নতুন দুই উপ-উপাচার্য শামছুল আলম ও নজরুল ইসলাম

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

আপডেট : ৫ ঘণ্টা আগে

জাবির নতুন দুই উপ-উপাচার্য শামছুল আলম ও নজরুল ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাবির নতুন দুই উপ-উপাচার্য শামছুল আলম ও নজরুল ইসলাম। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান দুই উপ-উপাচার্যকে (প্রো-ভাইস চ্যান্সেলর) দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নতুন দুজনকে ওই পদে নিয়োগ দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল আলমকে উপ-উপাচার্য (শিক্ষা) এবং গণিত বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামকে উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে শনিবার এ তথ্য জানানো হয়।

‎এত বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ধারা ১৩(১) অনুযায়ী তাদের এ নিয়োগ দেওয়া হয়। যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরে যাওয়ার তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে সেই সময় পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তারা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন, বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী এবং উপাচার্যের অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) ড. এম মাহফুজুর রহমান এবং প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) ড. সোহেল আহমেদকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়ার পর ড. এম মাহফুজুর রহমান তার মূল পদ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং ড. সোহেল আহমেদ তার মূল পদ প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের প্রফেসর হিসেবে পুনরায় যোগদান করবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা