× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসির নতুন ১৩ পরীক্ষা কেন্দ্র অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩১ মে ২০২৬ ২২:১২ পিএম

আপডেট : ৩১ মে ২০২৬ ২২:১৯ পিএম

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য নতুন করে ১৩টি কেন্দ্র অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের ওয়েবসাইটে রবিবার এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জিএম শহীদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, নতুন অনুমোদন পাওয়া কেন্দ্রগুলো হলো- বরিশালের বাবুগঞ্জের চন্দ্রপাশা হাইস্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সদরের তালুকদারহাট স্কুল অ্যান্ড কলেজ এবং মেহেন্দিগঞ্জের ভাষাণচর বিদ্যানন্দপুর মহাবিদ্যালয়।

পটুয়াখালী জেলার নতুন কেন্দ্রগুলো হলো- দশমিনার ডা. ডলি আকবর মহিলা কলেজ, রাবালীর হালিমা খাতুন মহিলা কলেজ এবং গলাচিপার চর আগস্তি হাই স্কুল অ্যান্ড কলেজ।

বরগুনা জেলার বেতাগীর বিবিচিনি নিয়ামতি স্কুল অ্যান্ড কলেজ, বামনার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজ এবং তালতলীর উম্মুল কুরা কলেজও নতুন কেন্দ্র হিসেবে অনুমোদন পেয়েছে।

এছাড়া ভোলা জেলার দৌলতখান মহিলা কলেজ, হাটশশীগঞ্জের তজুমদ্দিন মহিলা কলেজ, মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ এবং চরফ্যাশনের দক্ষিণ আইচা কলেজকে কেন্দ্র হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

বোর্ডের চিঠিতে উল্লেখ করা হয়েছে, এসব প্রতিষ্ঠান ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পরিচালনার জন্য কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা