প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৬ ২১:৫৮ পিএম
আপডেট : ২৫ মে ২০২৬ ২৩:০০ পিএম
শেকৃবির অসুস্থ এক কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল নেতা মো. সামিউল ইসলাম আকাশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অসুস্থ এক কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল নেতা মো. সামিউল ইসলাম আকাশ।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইদ্রিস মৃধার (৫৫) বাড়ি বরিশালের উজিরপুরে। তিনি দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তিনি। এমন পরিস্থিতিতে তার খোঁজ নিতে বাসায় যান ছাত্রদল নেতা আকাশ। এ সময় তিনি ওই কর্মচারীর শারীরিক অবস্থার খোঁজ নেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে রনি খান, মোস্তাকিম আনান নিরব, জাহিদুল ইসলাম ও রাতুল হাসান উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ছাত্রদল নেতা মো. সামিউল ইসলাম আকাশ বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সব সময় কাজ করে যাব। রাজনীতি মানেই মানুষের কল্যাণ করা। সম্মিলিত প্রচেষ্টায় অনেক বড় ও ভালো কাজ করা যায়”।
ছাত্রদল নেতার এ মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন অসুস্থ কর্মচারী ও তার পরিবারের সদস্যরা। তারা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।