× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেসিডেন্সি ই-স্পোর্টস ম্যানিয়া সিজন-১ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৬ ১৭:৩৪ পিএম

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার-আপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার-আপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘প্রেসিডেন্সি ই-স্পোর্টস ম্যানিয়া সিজন ১ ’। 

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ই-স্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি বুধবার দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।

অনুষ্ঠান চলে সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।

এতে ই-স্পোর্টস ইভেন্টটি আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ই-স্পোর্টস অ্যান্ড ইনোভেশন ক্লাব। সেগমেন্ট পার্টনার হিসেবে ছিলো গোট ই-স্পোর্টস এবং ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে ছিল হাইটেবিল।

পুরো ইভেন্টটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব মডারেটর মো. আনিছুর রহমান এবং ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কো-মডারেটর ফারজানুল ইসলাম হিমেল।

ইভেন্টের অংশ হিসেবে অনুষ্ঠিত অভ্যন্তরীণ টুর্নামেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন জনপ্রিয় গেমে, যার মধ্যে ছিল—পাবজি, ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং (এমএলবিবি), অনার অব কিংস, ই-ফুটবল, ফিফা এফসি ও লুডো।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল, টিমওয়ার্ক এবং কৌশলগত চিন্তাভাবনা উন্নয়ন।

গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন ফলাফল

মেল সেগমেন্ট

  • চ্যাম্পিয়ন: সিএমএফ ই-স্পোর্টস
  • রানার আপ: নো ওয়ান এসডিএস

ফিমেল সেগমেন্ট

  • চ্যাম্পিয়ন: দ্য আপার মুনস
  • রানার আপ: ৩৩২ এমএস

প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও রানার-আপ দলগুলোর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ ইয়ুথ ডেভেলপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক স্পোর্টস অ্যাসোসিয়েশন (বিওয়াইডিইএসএ)-এর সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মুনিরুল ইসলাম, টেনসেন্ট গেমসের বাংলাদেশের প্রোজেক্ট ম্যানেজার, ইমরান হোসেন এবং ই-স্পোর্টস ব্যক্তিত্ব নওমান আল রাফিদ (দান্তে)।

এ সময় আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর ও হেড জাহিদ হাসানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

আয়োজকেরা জানান, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল ইস্পোর্টসের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সফট স্কিল এবং প্রতিভা বিকাশে সহায়তা করা। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা