× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবি শিক্ষক ও কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

পবিপ্রবি প্রতিবেদক

প্রকাশ : ২১ মে ২০২৬ ২০:২২ পিএম

পবিপ্রবি শিক্ষক ও কর্মকর্তাসহ ২২ জনের বিরুদ্ধে মামলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২২ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ভ্যানচালককে মারধর, হত্যাচেষ্টা, মালামাল ছিনিয়ে নেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে আদালতে সরাসরি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (দুমকি আমলি আদালত) ভুক্তভোগী ভ্যানচালক মো. আইয়ুব আলীর পক্ষে মামলাটি দায়ের করেন পীরতলা বণিক সমিতির সভাপতি মো. বশির উদ্দিন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন আইয়ুব আলী বাজারের বিভিন্ন মালামাল নিয়ে পবিপ্রবির ১নং পূর্ব গেট এলাকায় ভ্যান থামান। এ সময় অভিযুক্তরা তাকে দ্রুত স্থান ত্যাগ করতে বললে কিছুটা দেরি হওয়ায় তাকে জোরপূর্বক বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, পবিপ্রবির সিকিউরিটি অফিসার মো. মুকিত ভিকটিমের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ ছাড়া অন্য আসামিরা কিল-ঘুষি, লাথি ও লাঠি দিয়ে মারধর করেন বলে অভিযোগে বলা হয়েছে। মামলায় আরও বলা হয়, হামলার সময় ভ্যান থেকে প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে নেওয়া হয়। পরে ভিকটিমকে একটি কক্ষে আটকে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি ১৪ মে থেকে ১৬ মে পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, "মামলাটি অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) পটুয়াখালী জেলা ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালত থেকে পরবর্তী সময়ে যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা