× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চবিতে র‌্যাগিং নিষিদ্ধ, পরিচিতি পর্ব করতে লাগবে প্রক্টরের অনুমতি

চবি প্রতিনিধি

প্রকাশ : ২০ মে ২০২৬ ২১:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস এবং আবাসিক হলসমূহে যেকোন ধরনের র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি কিংবা মতবিনিময় অনুষ্ঠান করতে হলে প্রক্টরের অনুমতির বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ​বুধবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাস এবং আবাসিক হলে যেকোন ধরনের র‍্যাগিং ও বুলিং সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। র‍্যাগিং ও বুলিং একটি গুরুতর ফৌজদারি অপরাধ। এর ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়া ছাড়াও র‍্যাগিং ও বুলিংয়ের শিকার শিক্ষার্থীর মানসিক বিকাশে চরম বাধা সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুশৃঙ্খল পরিবেশ অক্ষুণ্ণ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে উল্লেখ করে এতে বলা হয়, কেউ র‍্যাগিং ও বুলিং করলে বা কাউকে র‍্যাগিং ও বুলিং করতে প্ররোচিত করলে প্রমাণ সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিভাগের নবীন শিক্ষার্থীদের সাথে অন্য কোন বর্ষের শিক্ষার্থীদের পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করলে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির মাধ্যমে প্রক্টর অফিসের অনুমতি নিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা