× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মারুফ, সাধারণ সম্পাদক সজিব

হাসিবুল ইসলাম সজিব, কুমিল্লা

প্রকাশ : ২০ মে ২০২৬ ১৮:২৪ পিএম

আব্দুল্লাহ আল মারুফ ও হাসিবুল ইসলাম সজিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আব্দুল্লাহ আল মারুফ ও হাসিবুল ইসলাম সজিব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন স্টার নিউজের কুমিল্লা ব্যুরো চিফ আব্দুল্লাহ আল মারুফ এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের কুমিল্লা মাল্টিমিডিয়া প্রতিনিধি হাসিবুল ইসলাম সজিব।

কুভিকসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আনোয়ার হোসেন এবং সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার দুপুরে এ কমিটি ঘোষণা করা হয়।

১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হয়েছেন আকাশ টিভির প্রতিনিধি মাকসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টাইমসের কুমিল্লা প্রতিনিধি আল আমিন কিবরিয়া এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন ইনকিলাবের ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি রাকিবুল ইসলাম।

এছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক তাসফিয়া জাহান, দপ্তর সম্পাদক তামিম হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুসরাত জাহান ইভা, অর্থ সম্পাদক মিম আক্তার, প্রচার সম্পাদক মো. ইরফান হোসেন শাকিল, তথ্য সম্পাদক মো. ইব্রাহিম এবং সদস্য সাইদুল ইসলাম মিয়াজী, জুয়েনা আফরিন ও ফাহিমা আক্তার।

কুভিকসাসের সদ্য বিদায়ী সভাপতি সাইফুল ইসলাম সুমন বলেন, “কুভিকসাস নতুন নেতৃত্ব পেয়েছে। কুভিকসাসের প্রত্যেক সদস্য অত্যন্ত ভদ্র ও ভালো। বিগত দিনেও তোমাদের এই প্রাণের সংগঠনের জন্য তোমরা নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছো। কেউ পদবীর জন্য কাজ করোনি। আশাকরি সামনের দিনেও তোমরা তাই করবে। কমিটির সবাইকে শুভেচ্ছা”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা