ফাইল ছবি
ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন বন্ধ মিলিয়ে দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এছাড়া, পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষ্যে ২২ মে থেকে ২১ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে।
তবে আগামী ১ জুন থেকে অফিসসমূহ যথারীতি চালু হবে। আর ২২ জুন থেকে ক্লাস শুরু হবে বলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।